How to check SSC result 2026. SSC Result kivabe dekhbo


যেভাবে এসএসসি ২০২৬ পরীক্ষার রেজাল্ট দেখবেন:

আগামী ১০ই আগস্ট অর্থাৎ রোজ সোমবার এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ করা হবে
রেজাল্ট পাবলিশের পর কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হয়, তার যতগুলো সম্ভাব্য উপায় রয়েছে , এই আর্টিকালে বিস্তারিত তুলে ধরা হয়েছে ।

ফল প্রকাশের পর কোন ঝামেলা ছাড়া সবার আগে রেজাল্ট দেখার জন্য নিচে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো

প্রথম পদ্ধতি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিভাবে এসএসসি ২০২৬ রেজাল্ট দেখবেন:

প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে যে কোন ব্রাউজার থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যান। অর্থাৎশিক্ষা বোর্ডের রেজাল্ট পোর্টাল eboardresults.com -এ প্রবেশ করুন । শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে নিচে এসএসসি রেজাল্ট দেখুন এই বাটনে ক্লিক করুন।
এবার নিচের ধাপ গুলো অনুসরণ করুন
১. এবার প্রথমে এক্সামিনেশন Examination বক্সে  এ SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।

২. Year এ 2026 সিলেক্ট করুন এবং নিজ Board নির্বাচন করুন।

৩. Result Type এ Individual Result নির্বাচন করুন।

৪. Roll ও Registration নম্বর লিখে ক্যাপচা পূরণ করুন।

৫. Get Result এ ক্লিক করলে বিষয়ভিত্তিক গ্রেডসহ পূর্ণাঙ্গ মার্কশীট দেখা যাবে।


আরো বিস্তারিত জানতে ইউটিউব টিউটোরিয়াল ভিডিওর লিংক দেওয়া হলো দেখে আসুন
দ্বিতীয় পদ্ধতি ওয়েববেষ্ট ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন:

এই ওয়েবসাইটে আপনি মার্কশিট সহকারে রেজাল্ট দেখতে পারবেন যদি শিক্ষা বোর্ড মার্কশিট সহকারে রেজাল্ট পাবলিশ করে। এই ওয়েবসাইটে রেজাল্ট দেখাও খুব সহজ তবে রেজাল্ট পাবলিশের সঙ্গে সঙ্গে অনেক সময় মার্কশিট সহকারে রেজাল্ট দেওয়া হয় না। তাই রেজাল্ট পাবলিশের ২-৩ দিন এই ওয়েবসাইটে রেজাল্ট দেখার চেষ্টা করবেন। দেখবেন কোন না কোন সময় মার্কশিট সহকারে অর্থাৎ আপনার সাবজেক্ট এ MCQ ও CQ তে কত মার্ক পেয়েছেন সেটা পর্যন্ত দেখতে পারবেন।

১. প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারে এসে www.webresult.bd এর ওয়েবসাইটে চলে আসুন।
২. Examination অপশনে SSC/Dakhil নির্বাচন করুন। 
৩. Year এ 2026 নির্বাচন করুন। 
৪. Board এ আপনার নিজ শিক্ষা বোর্ডের নাম (যেমন—Dhaka, Rajshahi, Comilla ইত্যাদি) নির্বাচন করুন। 
৫. প্রবেশপত্রে থাকা Roll Number ও Registration Number সঠিকভাবে লিখুন। 
৬. নিচে দেখানো গাণিতিক সমস্যাটি (যোগফল/ক্যাপচা) সমাধান করে নির্দিষ্ট ঘরে বসান। 
৭. সবশেষে Submit / Get Result বাটনে ক্লিক করুন।
    কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে আপনার ফলাফল দেখা যাবে। 

ফল প্রকাশের প্রথম কয়েক ঘণ্টায় ওয়েবসাইটে অতিরিক্ত চাপ থাকায় পেজ ধীর হতে পারে—তখন ধৈর্য ধরে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।

তৃতীয় পদ্ধতি এসএমএস-এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন:

ইন্টারনেট সংযোগ না থাকলে বা ওয়েবসাইটে চাপ বেশি থাকলে এসএমএসের মাধ্যমে খুব সহজেই ফল জানা যায়। যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে নিচের নিয়মে মেসেজ পাঠান:

ফরম্যাট: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল 123456 হলে লিখবেন— SSC DHA 123456 2026 এবং পাঠাবেন 16222 নম্বরে।

Post a Comment

Previous Post Next Post